মূল কন্টেন্টে যান
ইসলামের বিশেষ দিন

ইসলামের বিশেষ দিন ও রাত ২০২৬–২০২৭: তারিখ, রোজা ও ফজিলত

হিজরি বছরের প্রতিটা বিশেষ দিন ও রাত এক জায়গায়: পরের তারিখ কবে, কুরআন ও সহিহ হাদিসে এর ফজিলত কী, কী আমল করবেন, আর কোনগুলো প্রমাণিত নয়। তাজকিরাহ অ্যাপ প্রতিটার আগের সন্ধ্যায় মনে করিয়ে দেয়।

  1. আইয়ামে বীযের রোজা

    ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার

    ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

    চাঁদের ১৩, ১৪ ও ১৫ তারিখ। প্রতি মাসে তিন দিন রোজা সারা বছর রোজার সমান। (তিরমিযি ৭৬২)

    আজ
  2. রজব মাস

    ১১ ডিসেম্বর ২০২৬, শুক্রবার

    ১ রজব ১৪৪৮ হিজরি

    সম্মানিত মাস রজব শুরু, রমজান আর দুই মাস দূরে। কাজা রোজা আর কুরআনের অভ্যাস এখনই শুরু করুন।

    ১৫ দিন বাকি
  3. শবে মেরাজ (ইসরা ও মেরাজ)

    ৫ জানুয়ারি ২০২৭, মঙ্গলবার দিবাগত রাত

    ২৭ রজব ১৪৪৮ হিজরি

    মেরাজে উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। নামাজের যত্ন নেওয়াই এর সবচেয়ে বড় শিক্ষা।

    ৪০ দিন বাকি
  4. শাবান মাস

    ১০ জানুয়ারি ২০২৭, রবিবার

    ১ শাবান ১৪৪৮ হিজরি

    রমজানের আগে নবীজি ﷺ সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাবানে। এই মাসে আমল আল্লাহর কাছে পেশ হয়। (নাসায়ি ২৩৫৭)

    ৪৫ দিন বাকি
  5. শবে বরাত (মধ্য শাবানের রাত)

    ২৩ জানুয়ারি ২০২৭, শনিবার দিবাগত রাত

    ১৫ শাবান ১৪৪৮ হিজরি

    এই রাতে আল্লাহ শিরককারী ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করেন। শিরক থেকে বাঁচুন, সম্পর্ক ঠিক করুন।

    ৫৮ দিন বাকি
  6. রমজান

    ৯ ফেব্রুয়ারি ২০২৭, মঙ্গলবার

    ১ রমজান ১৪৪৮ হিজরি

    যে ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার আগের গুনাহ মাফ করা হয়। (বুখারি ৩৮) চাঁদ দেখা সাপেক্ষে।

    ৭৫ দিন বাকি
  7. রমজানের শেষ দশক ও ইতিকাফ

    ২৮ ফেব্রুয়ারি ২০২৭, রবিবার দিবাগত রাত

    ২১ রমজান ১৪৪৮ হিজরি

    আজ মাগরিব থেকে শেষ দশক শুরু। নবীজি ﷺ এই দশ দিন ইবাদতে সবচেয়ে বেশি পরিশ্রম করতেন। (মুসলিম ১১৭৫)

    ৯৪ দিন বাকি
  8. শবে কদর (লাইলাতুল কদর)

    ২৮ ফেব্রুয়ারি ২০২৭, রবিবার দিবাগত রাত, ২ মার্চ ২০২৭, মঙ্গলবার দিবাগত রাত, ৪ মার্চ ২০২৭, বৃহস্পতিবার দিবাগত রাত, ৬ মার্চ ২০২৭, শনিবার দিবাগত রাত ও ৮ মার্চ ২০২৭, সোমবার দিবাগত রাত

    ২১, ২৩, ২৫, ২৭, ২৯ রমজান ১৪৪৮ হিজরি

    আজ শেষ দশকের বেজোড় রাত। যে ঈমান ও সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করে, তার আগের গুনাহ মাফ হয়। (বুখারি ১৯০১)

    ৯৪ দিন বাকি
  9. সাদাকাতুল ফিতর (ফিতরা)

    ১০ মার্চ ২০২৭, বুধবার

    ১ শাওয়াল ১৪৪৮ হিজরি

    ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করতে হবে। এখনই দিয়ে দিন, যাতে গরিবরাও ঈদ করতে পারে। (বুখারি ১৫০৩)

    ১০৪ দিন বাকি
  10. ঈদুল ফিতর

    ১০ মার্চ ২০২৭, বুধবার

    ১ শাওয়াল ১৪৪৮ হিজরি

    ঈদ মোবারক। নামাজে যাওয়ার আগে বেজোড় খেজুর খাওয়া সুন্নত। আজ রোজা রাখা নিষেধ। (বুখারি ৯৫৩)

    ১০৪ দিন বাকি
  11. শাওয়ালের ছয় রোজা

    ১১ মার্চ ২০২৭, বৃহস্পতিবার

    ২ শাওয়াল ১৪৪৮ হিজরি

    রমজানের পর শাওয়ালে ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব। কাল থেকে শুরু করা যায়। (মুসলিম ১১৬৪)

    ১০৫ দিন বাকি
  12. জিলহজ্জের প্রথম দশ দিন

    ৮ মে ২০২৭, শনিবার

    ১ জিলহজ ১৪৪৮ হিজরি

    বছরের শ্রেষ্ঠ দশ দিন। যিনি কুরবানি দেবেন, ১ জিলহজ্জ থেকে কুরবানি পর্যন্ত নখ-চুল কাটবেন না। (মুসলিম ১৯৭৭)

    ১৬৩ দিন বাকি
  13. আরাফার দিন ও আরাফার রোজা

    ১৬ মে ২০২৭, রবিবার

    ৯ জিলহজ ১৪৪৮ হিজরি

    আরাফার রোজায় আগের ও পরের এক বছরের গুনাহ মাফের আশা। আজ ফজর থেকে তাকবিরে তাশরিক শুরু। (মুসলিম ১১৬২)

    ১৭১ দিন বাকি
  14. ঈদুল আযহা (কুরবানির ঈদ)

    ১৭ মে ২০২৭, সোমবার

    ১০ জিলহজ ১৪৪৮ হিজরি

    ঈদ মোবারক। নামাজের আগে কিছু না খেয়ে যাওয়া আর কুরবানির গোশত দিয়ে খাওয়া শুরু করা সুন্নত। আজ রোজা নিষেধ।

    ১৭২ দিন বাকি
  15. আইয়ামে তাশরিক

    ১৮ মে ২০২৭, মঙ্গলবার, ১৯ মে ২০২৭, বুধবার ও ২০ মে ২০২৭, বৃহস্পতিবার

    ১১–১৩ জিলহজ ১৪৪৮ হিজরি

    খাওয়া, পান করা ও আল্লাহর যিকিরের দিন। এই তিন দিন রোজা নিষেধ। কুরবানির শেষ সময় ১২ জিলহজ্জ সূর্যাস্ত। (মুসলিম ১১৪১)

    ১৭৩ দিন বাকি
  16. মুহাররম ও হিজরি নববর্ষ

    ৭ জুন ২০২৭, সোমবার

    ১ মুহাররম ১৪৪৯ হিজরি

    আল্লাহর মাস মুহাররম শুরু। রমজানের পর সবচেয়ে উত্তম রোজা এই মাসের রোজা। (মুসলিম ১১৬৩)

    ১৯৩ দিন বাকি
  17. আশুরা

    ১৫ জুন ২০২৭, মঙ্গলবার ও ১৬ জুন ২০২৭, বুধবার

    ৯–১০ মুহাররম ১৪৪৯ হিজরি

    আশুরার রোজায় আগের এক বছরের গুনাহ মাফের আশা। ৯ ও ১০ মুহাররম দুই দিন রাখুন। (মুসলিম ১১৬২)

    ২০১ দিন বাকি
  18. সফর মাস

    ৬ জুলাই ২০২৭, মঙ্গলবার

    ১ সফর ১৪৪৯ হিজরি

    সফর মাস অশুভ নয়। নবীজি ﷺ বলেছেন: সফর বলে (অশুভ) কিছু নেই। (বুখারি ৫৭৫৭)

    ২২২ দিন বাকি
  19. রবিউল আউয়াল

    ৪ আগস্ট ২০২৭, বুধবার

    ১ রবিউল আউয়াল ১৪৪৯ হিজরি

    নবীজি ﷺ-এর জন্ম ও হিজরতের মাস। তাঁর জীবনী পড়ুন, দরুদ বাড়ান, একটা সুন্নত নতুন করে শুরু করুন।

    ২৫১ দিন বাকি

তারিখগুলো কীভাবে ঠিক করা

ইসলামের দিনগুলো চাঁদের হিজরি ক্যালেন্ডারে চলে, তাই প্রতি বছর প্রায় ১১ দিন এগিয়ে আসে। এখানের তারিখ উম্মুল কুরা ক্যালেন্ডার থেকে বাংলাদেশের জন্য এক দিন পিছিয়ে হিসাব করা। চূড়ান্ত তারিখ ঘোষণা করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ক্যালেন্ডারআজকের হিজরি তারিখরমজানের সময়সূচি

Tazkirah

৫.০· ১ হাজার+ ডাউনলোড

আজই শুরু করুন আপনার ইবাদতের সুন্দর যাত্রা

বিনামূল্যে ডাউনলোড করুন — কোনো বিজ্ঞাপন নেই, কোনো লুকানো খরচ নেই।

Google Play থেকে ইনস্টল করুনApp Store থেকে ডাউনলোড করুন

প্রতিদিনের ইবাদতকে সহজ ও সুন্দর করতে তৈরি একটি বিজ্ঞাপনমুক্ত ইসলামিক অ্যাপ।

ডাউনলোড