ভার্সন ১.২.০· অ্যান্ড্রয়েডবড় আপডেট
হাদিস, মুসহাফ, হিফজ আর হোম স্ক্রিন উইজেট
অফলাইন হাদিসের কিতাব, ছাপা মুসহাফের পাতা, কুরআন হিফজের হিসাব, ১৩টি উইজেট, ইসলামি বছরের বিশেষ দিন আর অনেক নতুন টুল।
নতুন১১
- হাদিস: বুখারী-মুসলিমসহ কিতাব ফোনে নামিয়ে ইন্টারনেট ছাড়া পড়া ও খোঁজা, বিষয়ভিত্তিক অধ্যায় আর প্রিয় হাদিস সংরক্ষণ
- মুসহাফ পড়া: ছাপা কুরআনের পাতা (মাদানি রঙিন ও হাফেজি ১৫ লাইন), আর নতুন উসমানি হাফস লেখা
- কুরআন হিফজ: আয়াত বা পুরো সূরা মুখস্থ চিহ্নিত করা, রিভিশনের অগ্রগতি, অ্যাকাউন্টে ক্লাউড ব্যাকআপ
- পড়ার সময় ডু নট ডিস্টার্ব: কুরআন খোলা থাকলে কল আর নোটিফিকেশন বাজবে না
- হোম স্ক্রিন উইজেট: নামাজের সময়, ইফতার, স্ট্রিক, তাসবিহ, আয়াত, দোয়াসহ ১৩টি উইজেট
- ইসলামি বছরের বিশেষ দিন: আশুরা, আইয়ামে বীয, শবে কদর, ঈদ, জিলহজ্জ — আগের দিন রিমাইন্ডার আর ফযীলতসহ দিনের পাতা
- রমজান ট্র্যাকার: রোজার হিসাব, কাজা, খতম, লাইলাতুল কদর, সাহরি-ইফতার সময়সূচি আর ফিতরা
- হালাল চেকার: বারকোড, লেবেল আর ই-নম্বর দেখে হালাল যাচাই, কাছের হালাল খাবারের জায়গা
- সফর মোড, সূর্য/চন্দ্রগ্রহণের নামাজ, আমানত খাতা, হায়াতের হিসাব, আজকের আমল আর সুন্নাহ ফ্ল্যাশ কার্ড
- উর্দু আর ইন্দোনেশীয় ভাষা; দেশ অনুযায়ী নামাজের হিসাব-পদ্ধতি আর হিজরি তারিখ
- গুগল দিয়ে সাইন ইন, আর NFC ছুঁয়ে অ্যাপ শেয়ার
উন্নত৩
- তিলাওয়াত: সূরা ডাউনলোড কিউ, আয়াত রিপিট আর নতুন কারির পাতা
- নিচের বার ডানে টেনে প্রিয় ফিচার খোলা; নোটিফিকেশনে সোয়াইপ করে মোছা, অ্যাকশন বাটন
- তাসবিহের শব্দ, ওয়ালপেপার, ফিডে কুরআনের ভয়েস নোট আর আরও অনেক ছোট উন্নতি
সমাধান১
- বাগ ফিক্স আর আগের চেয়ে দ্রুত পারফরম্যান্স
